× Banner
সর্বশেষ
সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন নিহত হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের মডার্ন মোড়  ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে পলাশ ও সিয়াম নামে দুই যুবক শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলে পলাশ নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন মারা যান তিনি। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..