× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রংপুরে শাশুড়ির আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জের ধরে শাশুড়ির দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ তাহমিনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার ভোর ৫ টায় সে মারা যান। বিষয়টি নিশ্চিত করে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক শাহ হাকিম আজমল হোসেন জানান, তাহমিনার  শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়া তাহমিনাকে বাচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মা আলেমা বেগমের সঙ্গে ছেলে মান্নানের বাকবিতণ্ডা হয়। এসময় স্বামীর পক্ষ নিয়ে তাহমিনা কথা বলতে গেলে আলেমা বেগম ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তাহমিনার গায়ে কেরোসিন ঢেলে কুপির আগুন দিয়ে শরীর ঝলসে দেন শাশুড়ি। এতে তাহমিনার শরীরের অনেকটাই পুড়ে যায়। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেলে ভর্তি করেন।


এ ক্যটাগরির আরো খবর..