বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান

বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পাঁচ জন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ প্রদান করা হবে। উল্লেখিত যেকোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোন ‘ছক’-এ আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে [(sasadmn2@gmail.com) (Nikosh ফন্টে MS Word File-এ) এবং ডাকযোগে/সরাসরি ০২ (দুই) সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।