× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

রংপুরে কয়েকটি আলোচিত ঘটনা নিয়ে ডিআইজির সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে একের পর এক আলোচিত ও বিছছিন্ন ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশের রংপুর রেঞ্জের  ডিআইজি হুমায়ুন কবির।

আজ দুপুরে ডিআইজির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাকান্ডসহ তিনটি পৃথক ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্ঠতা রয়েছে বলে জানিয়েছেন জাপানি নাগরিক হত্যাকান্ডের তদন্ত কমিটির প্রধান ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। ডিআইজি সাংবাদিকদের বলেন,  সরকারকে কূটনৈতিক চাপে রাখতে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা ও কাউনিয়া উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মাদাসার খাদেম হত্যাসহ রংপুরের বাহাই সম্প্রদায়ের পরিচালক নুরুল আমিনকে গুলি করে আহত করার পেছনে এই জঙ্গি সংগঠন জরিত রয়েছে।

এ বিষয়ে গ্রেফতার হওয়া জেএমবির অন্যতম সদস্য ও মামলার প্রধান আসামী মাসুদ রানা ৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও আসামীর জবানবন্দী সুত্র ধরে বেশ কিছু আলমত উদ্ধার করেছে তদন্ত কমিটি। এ ঘটনায় গ্রেফতারকৃত মহানগর বিএনপি নেতা রাশেদউন নবী বিপ্লব ও হুমায়ুন কবীর হিরা কারাগারে আটক রয়েছেন। তবে, ধোয়াসার জাল দ্রুত ভেদ করে প্রকৃত আসামীরা আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..