× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

রংপুর সফর স্থগিত করেছেন মির্জা ফখরুল

admin
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার (১৯ নভেম্বর) রংপুর যাওয়ার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে স্থানীয় প্রশাসন থেকে সহায়তার কোনও আশ্বাস না পাওয়ায় এ সফর স্থগিত করেছেন তিনি। রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু এ তথ্য নিশ্চিত করেছেন।

শহীদুল ইসলাম মিজু বলেন, ‘প্রশাসনের কাছ থেকে সহায়তার আশ্বাস না পাওয়ায় মির্জা ফখরুল রংপুরের ঠাকুরপাড়ায় আসার কর্মসূচি স্থগিত করেছেন।’

এর আগে শনিবার বিকালে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রবিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হবেন মির্জা ফখরুল।

ওই সময় শায়রুল কবির খান আরও বলেন, ‘মির্জা ফখরুলের সঙ্গে রংপুর জেলা বিএনপির নেতারাও ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। সেখানে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেবেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিএনপির মহাসচিব।’


এ ক্যটাগরির আরো খবর..