× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

বরিশাল প্রতিনিধি

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ি আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ি আটক

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত নয়টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও ভাই জাকিরুল আলম (৩৯)।এ ঘটনার পরপরই অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফেনসিডিল, মাদক বিক্রির টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

এসময় মেঘা বিশ্বাস নামের এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম অভিযোগ করে বলেন, বাড়ির পাশ্ববর্তী রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া নারী মাদক ব্যবসায়ী রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ওই পরিবারটি আমার ওপর ক্ষিপ্ত হয়। রবিবার রাতে গৈলা বাজারে একটি দোকানের সামনে বসে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম।

এরইমধ্যে মাদক ব্যবসায়ী রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয়। আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা চালায়। এসময় আমার অপর ভাই সেনা সদস্য জাকিরুল ইসলাম (এলপিআর) আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে নাফিস ও পিয়াল।

অভিযোগ করে তিনি আরও বলেন, আমাদের আহত দুই ভাইকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও হামলা চেষ্টা চালায় ওই মাদক পরিবার। হামলা থেকে রেহাই পেতে পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত রোকসানা ও তার দুই ছেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

মামলার বাদী এসআই এসআই শফিকুল ইসলাম জানান- মাদক উদ্ধারের ঘটনায় ৫জনের নাম উল্লেখসহ রবিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মারধরের ঘটনায় থানায় লিখিত অীভযোগ দায়ের করা হয়েছে সেটিও মামলা আকারে গ্রহন করা হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারে চেস্টা চলছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..