× Banner
সর্বশেষ
নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার

যোগ্যরাই কেবল সম্মানিত হবে: যবিপ্রবি উপাচার্য

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০১৯

এম এস আর মিরাজ,যশোর: (যশোর, ২০ মে ২০১৯ খ্রি.): বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে যোগ্যরাই কেবল সম্মানিত হবে উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেছেন, ‘আমার কাছে সেই সবচেয়ে বেশি সম্মানিত হবে, যে কাজ করবে। কাজই তাঁকে বলে তিনি সম্মানিত হবেন, না অসম্মানিত হবেন। মনে রাখবেন, যোগ্যতাই আপনার যেকোনো প্রাপ্তির জন্য যথেষ্ট। সুতরাং আপনারা নিজের দায়িত্ব কখনো অবহেলা করবেন না।’

আজ সোমবার বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু একডেমিক ভবনের গ্যালারিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এসব কথা বলেন। যবিপ্রবি প্রশাসনের সহায়তায় কর্মচারী সমিতি দুই ধাপে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন কর্মচারীদের উদ্দেশ্যে করে বলেন, নিজের দায়িত্ব কি সেটা বুঝতে হবে। আমার সীমানা কোন পর্যন্ত সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি যদি আমার সীমানার মধ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করি, তাহলে আমি খুব ভালো মানুষ। আর না করলে আমি একজন খারাপ মানুষ হিসেবে পরিচিত হবো।

অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, একজন চতুর্থ শ্রেণির কর্মচারী, যে আমার কক্ষের দরজাটা প্রতিদিন খুলে দেয়, তাঁর কাজটি যদি তিনি নিষ্ঠার সাথে করেন। আর আমি যদি আমার কাজ সঠিকভাবে না করি, তাহলে ওই চতুর্থ শ্রেণির কর্মচারী আমার চেয়ে ভালো মানুষ। তিনি বলেন, ‘আমার কাজই আমাকে বলে দেবে, আমি ভালো মানুষ না খারাপ মানুষ। আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে নিজের কাজটা সঠিকভাবে করে। আর যে নিজের কাজটা সঠিকভাবে করবে না, আমি তাকে অসম্মানিত ব্যক্তি বলে ধরে নেব।’

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে। কারণ প্রতিদিনই বিভিন্ন আইন-কানুন ও রীতি-নীতি পাল্টাচ্ছে। সুতরাং নিজের কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালনে সকলেরই প্রশিক্ষণ প্রয়োজন। কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করায় সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ এবং কর্মচারী সমিতির সবাইকে ধন্যবাদ জানান তিনি।

যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীবের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ, হিসাব দপ্তরের পরিচালক মো: জাকির হোসেন ও উপ-পরিচালক জি এম দীন মোহাম্মদ, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি এস এম সাজেদুর রহমান জুয়েল প্রমুখ।

দুই ধাপের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রায় ২৬০ জন কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগ।


এ ক্যটাগরির আরো খবর..