× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

যে ৯ নতুন মন্ত্রী মোদির কেবিনেটে

admin
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের কেবিনেটে ৯ নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আজ রোববার তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।

নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে চারজন সাবেক আমলা এবং ক্ষমতাসীন দল বিজেপির কর্নাটক, রাজস্থান ও মধ্য প্রদেশের নেতারা রয়েছেন।

নিয়োগ পাওয়া নতুন মন্ত্রীদের মধ্যে অশ্বিন কুমার কুবে বিহারের সাবেক স্বাস্থ্য মন্ত্রী, মধ্য প্রদেশ থেকে নির্বাচিত লোকসভার সদস্য বীরেন্দ্র কুমার, উত্তর প্রদেশ মনোনীত রাজ্যসভার সদস্য শিপ প্রতাপ শুকলা, কর্নাটক থেকে পাঁচবারের নির্বাচিত লোকসভার সদস্য, সাবেক আমলা ও উত্তর প্রদেশ থেকে নির্বাচিত লোকসভার সদস্য সত্য পাল সিং, রাজস্থান থেকে নির্বাচিত লোকসভার সদস্য গজেন্দ্র সিং শেখহাওয়াত, জাতিসংঘে ভারতের সাবেক দূত হারদীপ সিংহ পুরি, দেশটির সাবেক স্বরাষ্ট্র সচিব রাজ কুমার সিং এবং সাবেক আমলা ও আইনজীবী আলফোনস কান্নাথানাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী, কৃষি মন্ত্রী রাধা মোহন সিং, প্রতিমন্ত্রী সঞ্জীব বলিয়ান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফাগান সিং কুলাস্তে, মানবসম্পদ প্রতিমন্ত্রী মহেন্দ্র পান্ডে এবং স্কিল ডেভেলপমেন্ট প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি পদত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..