× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যে স্মার্টফোনে টানা ১৫ দিন চার্জ থাকবে

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ওউকিটেল নামের একটি চীনা প্রতিষ্ঠান স্মার্টফোনের জন্য ১০ হাজার এমএএএইচের ব্যাটারি নিয়ে এসেছে। আর এই ব্যাটারি স্মার্টফোনে টানা ১৫ দিন চার্জ ধরে রাখবে। এ খবর জানিয়েছে অ্যানড্রয়েড অথরিটি।

এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ‘ক্ষমতাধর’ ব্যাটারি। যুক্তরাষ্ট্রে ওউকিটেল কে১০০০০ মডেলের এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৩৯ ডলার। প্রাথমিকভাবে চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোনটির জন্য আগাম অর্ডার নেওয়া হচ্ছে। আগামী ২১ জানুয়ারি ফোনটি বাজারে ছাড়া হবে।

গত জুলাই থেকেই প্রতিষ্ঠানটি এ ধরনের ব্যাটারি নিয়ে গবেষণা করছে। এর আগে গত অক্টোবরে ওউকিটেল কে৬০০০ মডেলের স্মার্টফোনটি বাজারে ছেড়েছিল চীনা প্রতিষ্ঠানটি। ওই সেটে ৬ হাজার এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছিল।

১০ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটি হ্যান্ডসেটের পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। ওউকিটেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনটি আইফোন ৬এস প্লাস চার্জ দেওয়ার ক্ষমতা রাখে এই ব্যাটারি।

ব্যাটারি মূল আকর্ষণ হলেও স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ ভার্সনে। ২ জিবি র‍্যামের সাথে আছে ১ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ এসওসি। ইর্ন্টানাল স্টোরেজ ১৬ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

৫.৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে এইচডিআর, ফেস ডিটেকশন, ফেস বিউটি, প্যানোরমা শট এবং অ্যান্টি শেক প্রযুক্তি।

কানেক্টিভিটির জন্য রয়েছে জিপিআরএস/এজ জিপিএস/এ-জিপিএস, থ্রিজি, মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ এবং ওয়াই-ফাই। রয়েছে ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধা, ফোরজি এলটিই কানেক্টিভিটি রয়েছে দুই সিমেই।


এ ক্যটাগরির আরো খবর..