× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কীর্তনখোলা নদী থেকে চরফ্যাশনের যুবলীগ নেতার লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০২০
যুবলীগ নেতার লাশ

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফয়েজ মাহমুদ(৪০)’র লাশ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করেছে বরিশাল বন্দর নৌ-পুলিশ।

রবিবার(১৬আগষ্ট) সকালে বরিশাল কীর্তনখোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বরিশাল বন্দর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদ উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মো. সুলতান আহম্মদের ছেলে।

চরফ্যাশন উপজেলা যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর মো. জহির রায়হান জানান, গত ১২ আগষ্ট ফয়েজ মাহমুদ বরিশালের কীর্তনখোলা নদী পারাপারের জন্য ট্রলারে উঠেন। ট্রলারের চালক বলেন, ফয়েজ মাহমুদ ট্রলার থেকে নদীতে পরে যায়। পরবর্তীতে নৌ-পুলিশ,ডুবুরি দল অনেক খোজাঁখুজি করে তাকে পাওয়া যায়নি। দীর্ঘ ৫দিন পর আজ রবিবার সকালে তার লাশ কীর্তনখোলা নদীতে ভেসে উঠলে। বরিশাল বন্দর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৪, চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপ-মন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া তার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা যুবলীগ পরিবার গভীরভাবে শোকাহত। যুবলীগের পক্ষ থেকে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে বাদ আছর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..