বিমানের ফিরতি টিকিটধারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হবে

বিমানের ফিরতি টিকিটধারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হবে

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ঢাকাদুবাই ও ঢাকাআবুধাবি রুটে যে সমস্ত যাত্রী পূর্বে ফিরতি টিকেট করার পরও কোভিড১৯ এর কারণে বিদেশে যেতে পারেননি, সর্বাগ্রে তাদেরই টিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য যে, ফিরতি টিকেট রিইস্যুর জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে না। ফিরতি টিকেট রি ইস্যুর কাজ সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন করে টিকিট বিক্রি শুরু করা হবে। এছাড়াও আবুধাবি রুটের সেপ্টেম্বর২০২০ মাসের  সিডিউলটি আবুধাবি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন হওয়া মাত্রই সেপ্টেম্বর মাসের টিকিটও বিক্রি শুরু হবে।

কোভিড১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিমানের ফ্লাইট পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে। দুবাই ও আবুধাবিগামী কোনো ফ্লাইটে ২৪০ জনের বেশি যাত্রী পরিবহন না করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। উক্ত নির্দেশনার কারণে বিমানের বোয়িং৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন ও বোয়িং ৭৮৭৮ এ ২৭১ জন যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও তা করা যাচ্ছে না।

এছাড়াও আবুধাবিতে বিমান পরিচালনার জন্য আবুধাবি কর্তৃপক্ষ সেপ্টেম্বর২০২০ মাসের সিডিউল এখনো পর্যন্ত ঘোষণা না করায় বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাআবুধাবিঢাকা রুটে পরিচালিত ফ্লাইটের সেপ্টেম্বর মাসের টিকেট বিক্রি করা যাচ্ছে না। সিডিউল অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব কারণে বর্তমানে ঢাকাদুবাই ও ঢাকাআবুধাবি রুটে টিকেটের কিছুটা সংকট দেখা দিয়েছে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে প্রতিসপ্তাহে ঢাকাআবুধাবিঢাকা রুটে ৬টি, ঢাকাদুবাইঢাকা রুটে ৭টি, ঢাকালন্ডনঢাকা রুটে ১টি, ঢাকাকুয়ালালামপুরঢাকা রুটে ২টি, ঢাকাগুয়াংজুঢাকা রুটে ২ টি ও ঢাকাহংকংঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।