× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তরিকুল ইসলাম

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৌলভীবাজারের ছেলে নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশের অফিসার দিদারুল ইসলামের (৩৬) বাড়ি মৌলভীবাজার জেলায়।
তিনি জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার সন্তান। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে জন্মস্থান মৌলভীবাজারে কুলাউড়ায় ও‌ আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কসে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে ট্রাফিক বিভাগ থেকে নিয়মিত ইউনিটে বদলি করা হয়।
ঘটনার দিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী দায়িত্ব পরায়ণ ডেভন তামুরা নামের এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এনওয়াইপিডি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন।
 এদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্য খন্দকার আব্দুল্লাহ জানান, আমরা নিহত কর্মকর্তার পরিবারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..