× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০২২
যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া

ইউক্রেন নিয়ে ‘পক্ষপাতমূলক’ সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া। রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক বেক। তারা প্রত্যেকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন।

শীর্ষ ২৯ ব্যক্তির ওই তালিকায় ২০ জন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ছাড়াও আছেন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি।

বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদমাধ্যমটি ‘স্বাধীন এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে’।

এ ছাড়া স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পক্ষপাতমূলক খবর প্রচার করে ব্রিটিশরা রুশ ফোবিয়াকে উসকে দিচ্ছেন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা ইচ্ছাকৃত মিথ্যা ও একতরফা তথ্য প্রচারে জড়িত।

ভবিষ্যতে তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে বলে জানায় মস্কো।


এ ক্যটাগরির আরো খবর..