× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন ব্রেক্সিট বিষয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে সতর্ক করেছেন, তিনি যদি ব্রেক্সিট বিষয়ে কোনো পরিবর্তন না আনেন, তাহলে আরও মন্ত্রী পদত্যাগ করতে পারেন। তাঁর এই বক্তব্যের পর ব্রেক্সিট নিয়ে বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন দেশটির এমপিরা।

আজ বুধবার হাউস অব কমন্সে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা। আইনপ্রণেতারা ব্রেক্সিট বিষয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাবের ওপর মতামত দেওয়ার সুযোগ পাবেন।

সাবেক মন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেন, প্রধানমন্ত্রীকে এখন একটি ‘ভিন্ন উত্তর’ খুঁজে নিতে হবে। এতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা আছে বলেও সতর্ক করেন সাবেক ব্রেক্সিট সচিব ডেভিড ডেভিস।

সাবেক পররাষ্ট্রসচিব বরিস জনসন বিবিসিকে বলেন, কোনো চুক্তি ছাড়া এই আলোচনায় দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করছে—থেরেসা মের এমন চুক্তিকে কোনো দিক দিয়েই সমর্থন করা যায় না। তা না হলে দেশ ইইউর চুক্তিতে অনির্দিষ্টকালের জন্য বাঁধা পড়বে।

এর আগে গত সোমবার ব্রেক্সিট বিষয়ে বিভিন্ন বিকল্প নিয়ে সংসদের মতামত যাচাইয়ের প্রস্তাবে ভোটাভুটি হয়। পার্লামেন্টের কাছে ধারশায়ী হন প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট বিষয়ে সিদ্ধান্ত নিতে আইনপ্রণেতারা সংসদীয় কার্যবিধির নিয়ন্ত্রণ নিয়ে নেন। এতে কার্যত ব্রেক্সিট প্রক্রিয়ার নিয়ন্ত্রণ পার্লামেন্টে চলে গেছে।

যুক্তরাজ্যের ইতিহাসে সরকারের কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ঘটনা এটিই প্রথম। ওই ভোটাভুটিতে ৩২৯ জন আইনপ্রণেতা এর পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ছিলেন ৩০২ জন। সরকারের ক্ষমতা খর্ব করার সর্বদলীয় ওই প্রস্তাবের উদ্যোক্তা ক্ষমতাসীন দলেরই লোক—আইনপ্রণেতা অলিভার লেটউইন।

এদিন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী থেরেসা মে নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার এই প্রচেষ্টার বিষয়ে সংসদকে সতর্ক করেন। তিনি বলেন, এ প্রচেষ্টা সফল হলে তা ক্ষমতার ভারসাম্যের রীতিতে ক্ষতিকর নজির তৈরি করবে। তিনি আরও বলেন, ব্রেক্সিট নিয়ে সংসদ এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে, যেটি হয়তো সরকারের ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক অথবা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাতে রাজি হবে না। সংসদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সরকার মানতে বাধ্য নয় বলে জানিয়ে দেন মে। সংসদের মতামত যাচাইয়ে সরকারের পক্ষ থেকেই ভোটাভুটি আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু সর্বদলীয় ওই প্রস্তাবের সমর্থকেরা বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছেন না। কারণ, গত আড়াই বছরেও ব্রেক্সিটের সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আইনপ্রণেতাদের মতামত দেওয়ার সুযোগ দেননি প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..