× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ধর্মকে অপব্যবহার করলে পরিণতি ভয়াবহ

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ  যারা ধর্মকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের পরিণতি খুব ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোরআন শরিফে পরিষ্কার বলা আছে, যারা খুন করবে সমাজে বিশৃঙ্খলা করবে, তাদের কি ধরনের বিচার হবে। কাজেই যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, ধর্মকে অপব্যবহার করবে, ধর্মের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের পরিণত ভয়াবহ হবে। কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না, যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে ঠিক তেমনি তাদেরও বিচার হবে।’


এ ক্যটাগরির আরো খবর..