× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

পাসপোর্ট যাত্রী হয়রানিজনিত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিবে ভারতীয় হাই কমিশনার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
যাত্রী হয়রানিজনিত সমস্যা
পেট্রাপোল ইমিগ্রেশন এবং বিএসএফ কর্তৃক পাসপোর্ট যাত্রী হয়রানিজনিত যেকোন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পেট্রাপোল ইমিগ্রেশন এবং বিএসএফ কর্তৃক পাসপোর্ট যাত্রী হয়রানিজনিত যেকোন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ অতিথিদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনার্থে বেনাপোল চেকপোষ্টে অবস্থিত স্থলবন্দর অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে, এ সম্পর্কে দৃঢ় করতে আমাদেরকে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে। বিশেষ করে কোলকাতার সাথে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পদ্মা সেতুর সাথে জরুরি ভিত্তিতে রাস্তা প্রশস্ত হওয়া জরুরি বলে তিনি মনে করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারী সকল ব্যবসায়ী সংগঠন প্রতিষ্ঠান অংশ নেন।
বন্দরের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া, ভারত-বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।
আলোচনা শেষে ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা এবং তার সফরসঙ্গী বেনাপোল স্থল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
ভারতীয় হাইকমিশনার পৌঁছলে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে অন্যদের মধ্যে ছিলেন, উপ হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর এবং বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন। এ সময় শ্রীমতি মনু ভার্মা তার সঙ্গে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..