যশোরের সীমান্ত এলাকা থেকে ২০ লাখ টাকার ইমিটেশন জুয়েলারি উদ্ধার

যশোর অফিস: যশোরের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারি উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল; যার আনুমানিক সিজার মূল্য বিশ লাখ টাকা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোবার সকাল দশটার দিকে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তলল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানে বেনাপোল থেকে যশোরগামী লোকাল বাস তল্লাশি করে সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তার মধ্যে থাকা বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইমিটেশন জুয়েলারিগুলো বেনাপোল কাস্টমসে জমা করার কাজ চলছে বলে জানান লে. কর্নেল আরিফুল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।