পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে ব্রাজিল সমর্থকের অবস্থা গুরুত্বর

যশোর অফিস: বিশ্বকাপ ফুটবলে পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে দোতলা থেকে পড়ে আহত হয়েছে আল আমিন সামিন (১৭) নামে এক কলেজছাত্র। তাকে যশোর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।

মাথায় আঘাতপ্রাপ্ত সামিন যশোর শহরের মুজিব সড়ক এলাকার জিল্লুর রহমান মানিকের ছেলে। সে ব্রাজিল দলের সমর্থক। আহতের বাবা জিল্লুর রহমান মানিক বলেন, রোববার বেলা দুইটার দিকে সামিন মুজিব সড়কে ভিআইপি মার্কেটের দোতলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠে।

অসাবধানতাবশত সে সেখান থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সামিন খুলনার এমসিএসকে কলেজের প্রথম বর্ষের ছাত্র। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, ছাদ থেকে পড়ে সামিনের মাথায় আঘাত লেগেছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।