কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস হাসপাতালের সাধারণ সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস হাসপাতালের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে সমবায় ভিত্তিতে প্রতিষ্ঠিত প্রকৃতি মেডিকপস হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পৌরসভার বলিদাপাড়াস্থ হাসপাতালের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি এ্যাড.শফিউল আলম লুলু। আলোচনায় অংশ নেন প্রকৃতি হাসপাতালের উপদেষ্ঠা আতাউর রহমান মিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,কোষাধ্যক্ষ নুরুজ্জামান বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন,প্রভাত ব্যানার্জীসহ হাসপাতালে সদস্যবৃন্ধ।

উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জে খুলনা বিভাগের একমাত্র সমবায় ভিত্তিক হাসপাতাল প্রকৃতি মেডিকপস হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ৬২০ জন। যারা অধিকাংশই কালীগঞ্জে মানুষ। এই হাসপাতালের লক্ষ্য যারা সদস্য হবেন তারা স্বল্পমুল্যে চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরিক্ষা করাতে পারবেন।

এছাড়া হাসপাতালে প্রতিটি শেয়ারের মুল্য ৫০০টাকা এবং ভর্তি ও সদস্য ফি ৫৫০ টাকা এর বিনিময়ে হাসপাতাল থেকে ৪০-৫০% ছাড়ে সেবা নিতে পারেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।