বেনাপোল সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি হত্যা

স্টাফ রিপোর্টার বেনাপোল, বেনাপোল(যশোর): ভারত থেকে গরু আনার সময়  সীমান্তরক্ষী বিএসএফের নির্যাতনে  হানেফ আলী ওরফে খোকা (৩৩) নামে এক বাংলাদেশি হত্যা হয়েছে।
নিহত গরু ব্যবসায়ী  বেনাপোলের  অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।
নিহতের বাবা শাহাজান আলী জানান, হানেফ বুধবার রাত থেকে খুজে পাওয়া যাচ্ছিল না।  পরে খবর নিয়ে জানতে পারেন ভারতে গরু আনতে যাওয়ার পথে বি এস এফ তাকে ধরে ক্যাম্পে নিয়র বেধড়ক মারধোর করে শারিরীক নির্যাতন চালায়। পরে সে মৃত্যুর কোলে ঢোলে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বর্তমানে তার লাশ ভারতের গাইঘাটা পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিজিবি ও বিএসএফের সাথে যোগাযোগ করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।
এদিকে ২১ ব্যাটালিয়ন বিজিবির সুবেদারর মোফাজ্জেল হোসেন  বলেন, বিষয়টি তারা শুনে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত কথা বলে কিছু নিশ্চিত হতে পারেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।