আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের দায়ে তিন কিশোরকে ভ্রাম্যমান আদালত জরিমানা প্রদান করেছে।
থানা ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের কিশোর আরমান হাওলাদার, ইলিয়াস শরীফ ও মাকসুদুল সরদার সিগারেটেরে মধ্যে গাঁজা ভরে সেবনের সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ গতকাল বুধবার সকালে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২৬ ধারায় প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন।


