আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর অভিযোগে বিভিন্ন এলাকায় বিএনপি’র ৬ নেতা-কর্মীকে মারধর করেছে ছাত্রলীগ নামধারী কর্মীরা।
বিএনপির নেতাকর্মীদের মাঝে আতংক সৃষ্টির জন্য ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল মহড়া দিয়েছে। আহত নেতাকর্মী ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলার ৫টি ইউনিয়নে সম্প্রতি বিএনপি নেতা-কর্মীরা পোস্টার লাগায়।
এই পোস্টার লাগানের অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বাজারে বসে বিএনপি সর্মথিত ব্যবসায়ী কার্তিক বেপারী, সাবেক ইউপি সদস্য অতুল সরকার, শিক্ষক দ্বিনেশ চন্দ্র হালদার, ঠিকাদার মিলন মোল্লাকে মারধর করে কতিপয় নামধারী ছাত্রলীগ কর্মীরা।
এরপূর্বে উপজেলার সুজনকাঠী রশিদ ফকির বাড়ি ব্রীজ এলাকায় ছাত্রদল কর্মী মানিক মোল্লাকে লাঞ্চিত করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর চালায় তারা। বিএনপির নেতাকর্মীদের মাঝে আতংক সৃষ্টির জন্য মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল মহড়া দিয়ে আতংক সৃস্টি করেছে। ভয়ে অনেক বিএনপি নেতা-কমীরা এখন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে না।



