× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে হেজবুত তাওহীদের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি জোড়া হত্যাকান্ডের বর্ষপূর্তিতে উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হেজবুত তাওহীদ নামের একটি অরাজনৈতিক সংগঠন।

বৃহস্পতিবার বাসস্ট্যান্ড বজ্রশক্তি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও জেলা হেজবুত তাওহীদের তথ্য ও সাহিত্য সম্পাদক মানিক হোসেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হেজবুত তাওহীদ রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস শামিম, দিনাজপুর দক্ষিন জেলার সভাপতি হাসিম উদ্দিন, ঠাকুরগাঁও জেলা সভাপতি সাহবুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত বছরের এই দিনে (১৫ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়িতে হেজবুত তাওহীদের উপর হামলা চালানো হয়। ওই দিন ধর্মব্যবসায়ী রাজনৈতিক অপশক্তি দলের কর্মীরা হেজবুত তাওহীদের নির্মানাধীণ মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং নির্মান কাজের সাথে সম্পৃক্ত হেজবুত তাওহীদের ২ জন কর্মীকে নৃশংসভাবে জোবাই করে হত্যা এবং পেট্রোল ঢেলে জ্বালিয়ে ভস্ম করে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে ওই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ অন্য আরো ৪ দফা বাস্তবায়নের দাবী করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..