× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

যশোরের শার্শায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ  যশোরের শার্শা উপজেলায় আগ্নেয় অস্ত্রসহ জসিম গাজী (৩২) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। সে শার্শা ট্যাংরাইল গ্রামের বদিয়ার গাজীর ছেলে ।

বুধবার রাত ৮টার দিকে ট্যাংরাইল বাগাডাঙ্গা মাকড়ার বিল চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানার পুলিশ । পরে তার দেহে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। সে এলাকার চিহিন্ত মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্য জানা যায় মাদক ব্যবসায়ী জসিম গাজী অস্ত্রসহ মাকড়ার বিল চার রাস্তার মোড়ে অবস্থান করছে।

এসময়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে । আটককৃতের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে হস্তন্তর করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..