× Banner
সর্বশেষ
আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

যশোরের বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও ভারতীয় মালামালসহ আটক-১

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের শার্শা বেনাপোল  সীমান্ত থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, ৩১৯০ প্যাকেট আতশবাজি,  ০৬ টি বাইসাইকেল ও ৩০ বোতল ফেন্সিডিলসহ শামছুল হক (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৩ আগষ্ট ) ভোরে পুটখালী ও দৌলতপুর বিওপি’র টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করে। আটক শামছুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বাইসাইকেল যোগে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সময় খলশী বাজার কাঁচা রাস্তার উপরে বিজিবির একটি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে ৫,৩৯,৭০৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩১৯০ প্যাকেট বিভিন্ন প্রকার আতশ বাজি এবং ০৬ টি পুরাতন বাইসাইকেলসহ শামছুলকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।
অপরদিকে, দৌলতপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৭/১২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক কলিমের পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল আটক করে।
যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের পিবিজিএমএস, অধিনায়ক লেঃ ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..