যশোরের নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে আগ্নিকাণ্ড

যশোরের নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে আগ্নিকাণ্ড

যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে পাওয়ারকারের বগিতে আগ্নিকাণ্ড ঘটেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রবিবার ভোর ৩টার সময় নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  রেল চলাচল স্বাভাবিক আছে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, রবিবার রাত সাড়ে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এ সময় ওই ট্রেনের পাওয়ারকারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে টেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়।

নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।