× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যশোরে ৫ ভারতীয় নাগরিকের কারাদন্ড

admin
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: সোনা চোরাচালানের অভিযোগে যশোরে ৫ ভারতীয় নাগরিককে ৩ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। তারা হলেন, ভারতের নাগপুর সিটির শান্তিনগর এলাকার বিজয় কুমার, একই এলাকার রামকুমার, কামাল, আহমেদাবাদের রাকেশ লক্ষণ ও অকোনা কাছিয়ালির রোহিত অশোক।

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা রবিবার এ রায় প্রদান করেন। ৩ বছর করে সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২২ জুন যশোর-বেনাপোল সড়কের আকিজ ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির একটি বাস তল্লাশি করে বিজিবি সদস্যরা ৫ ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের মলদ্বারের ভেতর থেকে উদ্ধার করা হয় চার কেজি চারশ’ গ্রাম সোনা। আটককৃতরা দুবাই থেকে ঢাকা-যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত পার হতে ব্যর্থ হয়ে তারা আবারো যশোরের দিকে ফিরে আসছিলেন। গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ ব্যাপারে পরদিন ২৩ জুন যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..