যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটারআমতলা নামকস্থানে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫জন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলা নামকস্থানে পৌছুলে বিপরীতমুখি একটি বাসের সাথে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া চারজন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।





