× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

যশোরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বই বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
যশোরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বই বিতরণ

যশোর প্রতিনিধি: নতুন বছর। নতুন ক্লাস। আর তার সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু করোনার কারণে এবারের চিত্র একেবারেই উল্টো। নতুন বছরে যশোরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষার্থীদের বই তুলে দিয়েছে বিভিন্ন স্কুল।

যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ ১২ হাজার ৭৩৩ পিস চাহিদা রয়েছে। আর মাধ্যমিক পর্যায়ে ২৭ লাখ ৭৫ হাজার ১৪৬ পিস বইয়ের চাহিদা রয়েছে। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর বই পৌছানো সম্ভব না হলেও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে ক্লাসভিত্তিক বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণির বই দিয়ে উৎসবের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক জানান, এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই প্রদান করা হয়েছে। জেলার ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ ৬৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। আজ থেকে ১২দিনের মধ্যে সকল বই প্রদানের কার্যক্রম শেষ করা হবে ।


এ ক্যটাগরির আরো খবর..