যশোরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা

যশোর প্রতিনিধি:  উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এই শ্লোগান নিয়ে যশোরে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা।  মেলা উপলক্ষে বিকাল ৩টায় কালেক্টরেট চত্বর থেকে শহরে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য নাবিল আহম্মেদ, জেলা প্রশাসক ড. মো: হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ অন্যান্যরা। মেলায় সেনাবাহিনী ও বিমানবাহিনীসহ সরকারের বিভিন্ন দপ্তরের ৬০টি স্টল রয়েছে। সন্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামি ১১ জানুয়ারি মেলা শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।