× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

যশোর অফিসঃ যশোরে মিল শ্রমিক এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে আলামিন (১৯) নামে এক যুবকের নামে কোতয়ালী থানায় মামলা হয়েছে। অভয়নগর উজেলার বানিয়ারগাতি গ্রামের এক দিনমজুরের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন।

পুুলিশ জানায়, অভাবের সংসার তাই তার ১৩ বছরের মেয়ে বানিয়ারগাতি গ্রামের নর্থ-সাউথ সুতার মিলে কাজ করে। ওই মিলের আর এক শ্রমিক বসুন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলামিন একই মিলে কাজ করে। আলামিন তার মেয়েকে  প্রায় সময় বিভিন্ন লোভ দেখাতো ও বিয়ে করবে বলে জানায়। এভাবে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৭আগস্ট রাতে দুজনের ডিউটি ছিল। রাত দুইটার দিকে মেয়েটিকে মিলের গোডাউনের মধ্যে নিয়ে আলামিন ধর্ষণ করে। মিলের লাইনম্যান শরিফুল, সিকিউরিটি গার্ডসহ আরও কয়েকজন দেখে ফেলায় ঘটনা জানাজানি হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম বলেন, ‘শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলামিনকে আটকের চেষ্টা চলছে।’


এ ক্যটাগরির আরো খবর..