× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

যশোরে ফুল গবেষণা সেন্টার করার উদ্যোগ নিয়েছে সরকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

যশোরের গদখালীকে বলা হয় ফুলের রাজধানী। দেশের ক্রমবর্ধমান ফুলের বাজার সম্প্রসারণে সরকার এই এলাকায় একটি ফুল গবেষণা সেন্টার করার উদ্যোগ নিয়েছে। জেলার ঝিকরগাছা থানায় এই সেন্টার স্থাপন করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সেন্টার স্থাপন হলে দেশের ফুলের অর্থনীতি বাণিজ্যিকভাবে আরও এগিয়ে যাবে। গবেষণার মধ্য দিয়ে কৃষকরাও লাভবান হবে।

পরিকল্পনা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে পরিকল্পনা কমিশন এরইমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে একটি খসড়া প্রস্তাব পেয়েছে। প্রকল্পটি এখন চূড়ান্ত হওয়ার পথে।

এই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই প্রকল্প বাস্তবায়ন করবে। যার ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা। আগামী ২০২২ সালের জুন মাসের মধ্য এই সেন্টার স্থাপনের কাজ শেষ হবে।

যশোর শহর থেকে পশ্চিমে ২০ কিলোমিটার গেলে ঝিকরগাছার গদখালী বাজার। ফুলের সাম্রাজ্য হিসেবেই এ এলাকার পরিচিতি রয়েছে সারা দেশে। দেশের ফুলের চাহিদার বড় অংশই জোগান দেন এখানকার চাষিরা।

গদখালীর ৪০ শতাংশ ফুল ঢাকা ও চট্টগ্রাম এবং ৬০ শতাংশ ফুল চালানের মাধ্যমে পাইকারি দামে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় বাজারে পাঠানো হয়।

তবে শুধু যশোর নয়, গত চার দশকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ফুল উৎপাদিত হচ্ছে। এসব এলাকার মধ্য রয়েছে- ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাভার, গাজীপুর, ময়মনসিং, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, মানিকগঞ্জ ও নাটোর।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১০ লাখ মানুষ এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ফুল উৎপাদনের সঙ্গে জড়িত। দেশের ফুলের পাইকারি বাজার প্রতিবছর মোটামুটি ৩০০ কোটি টাকা। খুচরা বাজারে যার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..