× Banner
সর্বশেষ
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যশোরে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যশোরে অস্ত্রের মুখে এক পাট ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে শহরের বারান্দীপাড়ায় মাদরাসার সামনে ঘটনাটি ঘটে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মিন গ্রামের ওহেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম অভিযোগ করেন, তিনি যশোর বিসিক শিল্পনগরী এলাকার আহাদ জুটমিলে পাট সরবরাহ করেন।

মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তিনি রিকশাযোগে যশোর শহরের ঢাকা রোড় দিয়ে উপশহরের দিকে যাচ্ছিলেন। এসময় তার কাছে তিন লাখ টাকা ছিল। পথে ওই মাদরাসার সামনে পৌঁছুলে তিনজন সন্ত্রাসী অস্ত্রের মুখে তার কাছ থেকে তিন লাখ টাকা কেড়ে নেয়।

ঘটনার ব্যাপারে কোতয়ালী থানার ডিউটি অফিসার মোকাদ্দেস হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শুনেছি। থানার স্পেশাল মোবাইল টিমের দায়িত্বে নিয়োজিত এসআই জামালউদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

এসআই জামাল উদ্দিন বলেন, ‘তিন লাখ টাকা ছিনতাইয়ের খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি। কিন্তু মনে হচ্ছে ঘটনাটি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..