× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

যশোরে চাকরি মেলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

যশোর অফিস: বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে চাকরিমেলা ও সেমিনার।

মুসলিম এইড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান এ মেলার উদ্বোধন করেন। পরে জব সেমিনার অনুষ্ঠিত হয়। মুসলিম এইডের শিক্ষা প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আব্দুস সামাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এসটিইপি প্রকল্পের সিনিয়র অফিসার সোনিয়া আকবর, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ, চাল-ডাল ডট কমের সিইও জিয়া আশরাফ, এসএইচ বিল্ডার্সের সত্বাধিকারী রফিকুল ইসলাম হীরক, মোবাইল প্লাজার সত্বাধিকারী জাকির হোসেন পলাশ, মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ আরিফ নূর, রেজিস্টার নুর ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, তাদের স্কিল ফর ট্রেনিং অ্যান্ড এনহেন্সমেন্ট প্রোগ্রাম (এসটিইপি) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী-পুরুষের চাকরির সুবিাধার্থে বেসরকারি ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সেমিনার করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। মেলা চলবে বিকেল পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..