× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

যশোরে আবু হানিফ হত্যা মামলার আসামী ১২ জন: আটক -২

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোর শহরের বারান্দী নাথ পাড়ায় চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক আবু হানিফ (২৬) হত্যাকান্ডের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ  হত্যা মামলার আসামী ইরানী খাতুন ও সন্দেহ জনক আসামী সজলকে আদালতে সোপর্দ করেছে।নিহতর মাতা যশোর শহরের পূর্ব বারান্দী পাড়া নাথপাড়া আবুল বশিরের স্ত্রী আসুরা বেগম দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে আবু হানিফ একটি ফার্মে কাজ করতো। সম্প্রতি তার বাইসাইকেল চুরি হওয়ার পর বাড়িতে থাকতেন।এমনিক পূর্ব বারান্দী নাথপাড়ার বাচ্চু মিয়ার মেলে বন্যাকে ভাল বাসতের তাই তাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করে।

শনিবার রাত সাড়ে ৮ টার সময় সে পূর্ব বারান্দী নাথ পাড়া আবু বক্কারের চায়ের দোকানে সামনে অবস্থান কালে পূর্ব শত্রুতার কারনে বাচ্চু মিয়ার ছেলে শাওনের নেতৃত্বে মোকছেদ আলীর ছেলে মামুন,মৃত ইউনুস আলীর ছেলে বুূলু,মৃত জিন্নাত আলীর ছেলে মোকছেদ,মোকছেদ আলীর ছেলে আরিফ,বাচ্চু মিয়ার ছেলে নয়ন,ববি’র ছেলে ফিদ্দু ও মুন্না,মৃত আব্দুল ওহাবের ছেলে রনি,গফুর মিয়ার ছেলে রাকিব,বাচ্চু মিয়ার স্ত্রী পারুল বেগম ও শাওনের স্ত্রী ইরানীসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন ঘিরে ফেলে। পরে এলোপাতাড়ী ভাবে মারপিট ও ছুরিকাঘাত করে দূর্বৃত্তরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন সকালে মারা যায়।

হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানার এসআই সোলাইমান একদল পুলিশ রোববার  সকালে শাওনের স্ত্রী ইরানী  ও কোতয়ালি থানার এসআই পুূর্ব বারান্দী ঢাকারোডের খলিলুর রহমানের ছেলে সজলকে আটক করে।সোমবার দুপুরে ইরানী ও সজলকে উক্ত মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..