× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

যবিপ্রবির ৫৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০১৯

যশোর, ১৭ জুন, ২০১৯): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৪৮ কোটি ২২ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা আয় ধরা হয়েছে।

আজ সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫৫তম বিশেষ সভায় বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ এ বাজেট প্রস্তাব করেন। বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরবর্তীতে তা রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ বাজেট বক্তব্যে বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বাজেটের আকার ছিল ১ কোটি ২৩ লাখ টাকা ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়ার সাথে সাথে বাজেট বৃদ্ধি পেয়ে এখন ২০১৯-২০ অর্থ বছরে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৭২ লাখ টাকা। গত ২০১৮-১৯ অর্থ বছরে সংশোধিত বাজেট ৪৮ কোটি ৭৩ লাখ টাকা ছিল। অর্থাৎ এ বছর বাজেটের আকার ৬ কোটি ৯৯ লাখ টাকা বেড়েছে। তিনি জানান, ২০১৮-১৯ অর্থ বছরে সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি রাজস্ব বাজেট ছিল ১ লাখ টাকা ৩০ হাজার টাকা। আর ২০১৯-২০ অর্থ বছরে মূল বাজেটে শিক্ষার্থী প্রতি রাজস্ব বাজেট ১ লাখ ৪৮ হাজার টাকা।

সভায় বাজেটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ, হিসাব দপ্তরের পরিচালক মো: জাকির হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি পূর্বেই এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছিলাম। আমার সেই দৃঢ় প্রত্যয়ের অংশ হিসেবে এই অর্থ বছরের বাজেটে গবেষণা বরাদ্দ ৫০ লাখ টাকা হতে ১ কোটি টাকা উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া গবেষণা সরঞ্জামাদি ক্রয়েও ২৫ শতাংশ বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে। আমার বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এই অর্থ যথাযথ ব্যবহার করে আমাদের এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।’

সভায় বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও সেবাসমূহ সহজিকরণ এবং দেশ-বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক, সমঝোতা চুক্তি ও চুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বহির্বিশ্ব কার্যক্রম পরিচালনার জন্য একটি ‘ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার’ চালুকরণের বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে একটি কমিটি গঠনের জন্য রিজেন্ট বোর্ড মাননীয় উপাচার্যকে দেন।

যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম শাহি আলম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. আব্দুর রশীদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীম, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তালেব মিয়া, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তোরাব মোহাম্মদ হাসান, যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, হিসাব দপ্তরের পরিচালক মো: জাকির হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..