× Banner
সর্বশেষ
পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাগআঁচড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত হয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

শরিফ, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার সকালে বাগআঁচড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগআঁচড়া, কায়বা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্দোগে র‌্যালী, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন।

পরে বিকালে জাকজমক পূর্ণ অনুষ্ঠানে বাগআঁচড়া, গোগা ও কায়বা ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, গার্লস স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বাগআঁচড়া প্রেসক্লাব ও প্রজন্ম ৭১ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিবসটি উৎযান করে।


এ ক্যটাগরির আরো খবর..