ম্যাককালামের ৬০০০ রান পূর্ণ

ক্যারিয়ারের শেষ সিরিজে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করলেন দলটির বর্তমান অধিনায়ক।

বুধবার অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম ওয়ানডেতে এই মাইলফলক ছুঁয়েছেন ম্যাককালাম। ৬০০০ রান পূর্ণ করতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৩৬ রান।

ইনিংসের দশম ওভারে জন হাস্টিংয়ের প্রথম বলে ২ রান নিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন ম্যাককালাম। এরপর ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৪ রান করে জেমস ফকনারের বলে বোল্ড হন। এই ইনিংস খেলার পথে জশ হ্যাজেলউডের টানা চার বলে দুটি করে চার ও ছক্কা মারেন কিউই অধিনায়ক।

ওয়ানডেতে বর্তমানে ২৫৮ ম্যাচে ম্যাককালামের সংগ্রহ ৬০০৮ রান। স্বদেশীদের মধ্যে তার ওপরে আছেন কেবল স্টিফেন ফ্লেমিং (৮০৩৭) ও ও নাথান অ্যাস্টলে (৭০৯০)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের পর দুটি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ম্যাককালাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।