× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ম্যাককালামের অবসর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ব্রেন্ডন ম্যাককালাম।

মঙ্গলবার অবসরের এই আগাম ঘোষণাটা দিয়ে রাখলেন ম্যাককালাম। তার অবসরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক থেকে টানা এক শ টেস্ট খেলার কীর্তি গড়বেন ম্যাককালাম। টানা ৯৯ টেস্ট খেলে বিশ্ব রেকর্ডটা অবশ্য এরই মধ্যেই গড়ে ফেলেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচেই অভিষেক থেকে টানা টেস্ট খেলার ‘সেঞ্চুরি’ করবেন ম্যাককালাম। আর ক্রাইস্টচার্চে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন এই কিউই অধিনায়ক।

অবসরের বিষয়টা জনসম্মুখে প্রকাশ করার জন্য অবশ্য ক্রাইস্টচার্চ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন ম্যাককালাম। কিন্তু মার্চেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণায় তার থাকা না থাকা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে আগেই অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন ম্যাককালাম।

অবসরের ঘোষণা দিয়ে ম্যাককালাম বলেন, ‘মূলত, এই সংবাদটা জনসম্মুখে প্রকাশের জন্য ক্রাইস্টচার্চ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম আমি। তবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্কোয়াডে থাকা না থাকা নিয়ে বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজিল্যান্ডের হয়ে খেলার তৃপ্তিটা অন্যরকম বলেই জানালেন ম্যাককালাম, ‘ব্ল্যাকক্যাপসদের হয়ে খেলা ও অধিনায়কত্ব করার সুযোগটাকে আমি খুব উপভোগ করেছি। তবে সব ভালো জিনিসেরই একটা শেষ আছে। দেশের হয়ে খেলতে পেরে আমি কৃতজ্ঞ।’

আগের দিন ম্যাককালামের নেতৃত্বে হ্যামিল্টন টেস্ট নিয়ে ১১টি টেস্ট জিতেছে নিউজিল্যান্ড, যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জয়ের সমান। প্রাক্তন অধিনায়ক জিওফ হাওয়ার্থের নেতৃত্বেও ১১ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। আর ২৮টি টেস্ট জিতে নিউজিল্যান্ডের সেরা অধিনায়ক স্টিভেন ফ্লেমিং।


এ ক্যটাগরির আরো খবর..