× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৩ মে, ২০২৩
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীল সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীরর মৃত্যু হয়েছে।  নিহত নাছনীন সুলতানা জিতু (১৩) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের পশ্চিমজাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

গতকাল মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম জাহাজমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে বসত ঘরের নিজ শয়নকক্ষে জিতু মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবদুল ওয়ালেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..