× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

মোদিকে শুভেচ্ছা দেওয়ায় ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Nasim-Rana.jpg

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধিঃ  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে ফেসবুকে শুভেচ্ছা বার্তা দেওয়ায় পল্টন থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাছিম রানাকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (৩১ মার্চ) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা  থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা। নাছিম রানা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
সাধারণ ডায়েরিতে নাছিম রানা উল্লেখ করেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে আমি আমার ব্যক্তিগত ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা আপলোড করি। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আমার এলাকার কয়েকজন ব্যক্তি কুরুচিপূর্ণ মন্তব্য করে। এরপর থেকে তারা আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে থাকে। এমনকি স্থানীয় মসজিদেও আমার নাম উল্লেখ করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করা হয়। একপর্যায়ে গত ২৮ মার্চ সন্ধ্যা ৬.২৪ মিনিটে আমার ব্যবহৃত এয়ারটেল নাম্বারে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও ২৯ মার্চ একইভাবে দু’টি আইপি নাম্বার থেকে ফোন করে আমাকে আবারো হুমকি দেওয়া হয়।
নাছিম রানা বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি প্রথমদিনে আমাকে বলেন- ‘আমি যদি মোদি সরকারের সমর্থনে কিছু লিখি এবং ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ৩দিনের মধ্যে ডিলিট না করি তাহলে আমাকে জানে মেরে ফেলা হবে। তাই আমি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।
এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে জানিয়ে নাছিম রানা একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। খুব শিঘ্রই অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..