× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোট ভোটারের ৯.৬৯ ভাগে নির্বাচিত ঢাকা-৫ আসনের মনিরুল ইসলাম মনু

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
কাজী মনিরুল ইসলাম মনু

ঢাকা-৫ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু মাত্র ৪৫ হাজার ৬৪২ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা মোট ভোটারের ৯.৬৯ ভাগ।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫  আসন গঠিত। এখানে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার মিলিয়ে মোট ভোটার আছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

কাজী মনিরুল ইসলাম মনুর ৪৫ হাজার ৬৪২ ভোটের বিপরীতে বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদ পেয়েছেন মাত্র দুই হাজার ৯২৬ ভোট৷ আর বাকি তিন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান সুমন মাস্টার আম প্রতীকে পেয়েছেন ১১১ ভোট৷ বাকি প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদারের ডাব প্রতীকে ভরসা রাখতে পারেননি ৫০ জন ভোটারও৷ তার প্রাপ্ত ভোট ৪৯৷

নিয়ম অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে সরকারি কোষাগারে ২০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়। আসনের সব ভোটকেন্দ্রে পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। বিজয়ী কাজী মনিরুল ইসলাম মনু ছাড়া আর কোনো প্রার্থী ফেরত পাচ্ছেন না জামানতের টাকা।

এই আসনের ১৮৭টি কেন্দ্রে ৮৬৪টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘণ্টা টানা ভোটগ্রহণ হয়৷

উল্লেখ্য, গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। এর পর গত ৩ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


এ ক্যটাগরির আরো খবর..