× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে – নৌপরিবহন মন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে - নৌপরিবহন মন্ত্রী

মোংলা বন্দরের বিদ্যমান সম্ভাবনা ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরও গতিশীল, উন্নত ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে বর্তমান সরকার।

নতুন মন্ত্রিসভা গঠনের পর শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো মোংলা সমুদ্রবন্দর পরিদর্শনে এসে নবনিযুক্ত সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করা হবে। সম্ভাবনাময় এ বন্দরের গতি বাড়িয়ে ব্যবসায়ীদের আকৃষ্ট করতে পারলেই বন্দর ব্যবহারে তাদের আগ্রহ বাড়বে। সে জন্য অন্য বন্দরের তুলনায় এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, অবকাঠামো ও পণ্য পরিবহনে নৌপথ, সড়কপথ ও রেলপথের সংযোগ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব সুবিধাদি আরেকটু বৃদ্ধি করলে এটি দেশের পরিবেশবান্ধব ও আধুনিক বন্দরে রূপান্তরিত হবে এবং বিশ্বের কাছে ব্যাপক পরিচিতি লাভ করবে। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও বেশি এই বন্দর ব্যবহারে আগ্রহী হবেন।

চট্টগ্রাম বন্দরের চেয়ে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কম হওয়ায় তৈরি পোশাকসহ (গার্মেন্টস) বিভিন্ন পণ্য এ বন্দর দিয়ে রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে ব্যবসায়ীদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে।

জানা যায়, মন্ত্রীর পরিদর্শনকালে প্রথমে মোংলা বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বৃদ্ধি, চলমান ও নতুন প্রকল্প এবং অবকাঠামোসহ সার্বিক বিষয় নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নৌপরিবহন মন্ত্রীর সাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, বন্দরের পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীসহ বন্দর, সড়ক ও জনপথ এবং রেলপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বন্দরের ট্রাফিক ম্যানেজার মো. মোস্তফা কামাল বন্দরের স্থাপনা উন্নয়ন, জেটি বর্ধিতকরণ, নতুন ইয়ার্ড নির্মাণ এবং গাড়ি পার্কিং এরিয়া সম্প্রসারণসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..