× Banner
সর্বশেষ
যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কালীগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করল পাষন্ড বাবা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে মরিয়ম খাতুন (৬) নামে এক শারিরীক প্রতিবন্ধী মেয়েকে হত্যা করেছে পাষন্ড বাবা।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম চাপালী গ্রামের গ্যারেজ মিস্ত্রি হযরত আলীর মেয়ে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বাবা হযরত আলী তার মেয়েকে প্রচন্ড মারধর করে। এরপর মারতে মারতে নিজ বাড়ির ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। প্রথমে কালীগঞ্জ হাসাপাতালে নিয়ে গেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়েটির বাবা শহরের একটি গ্যারেজ মালিক। বেশ কিছুদিন আগে গাড়ির টায়ার ফেটে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকেই তিনি মানসিক রোগী হয়ে যান।

কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের বলেন, ওই মেয়ের বাবা হযরত আলী তার মেয়েকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিযা জানান, এলাকা থেকে কেউ আমাকে কোন অভিযোগ করেনি ছাদ থেকে ফেলে দেবার কথা শুনলাম আপনাদের মুখথেকে । লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..