× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেহেরপুরের শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১০-০২-১৮)ঃ  শিক্ষার গুণগত মান উন্নয়নে মেহেরপুরে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মহাসীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. শাজাহান আলী, উপদেষ্টা আকবর জালাল, যুগ্ম সম্পাদক অ্যাড.ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

স্বাগত বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল। শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাশ^ত নিপ্পন-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম, বুড়িপোতা ইউপি’র ৮ নং ওয়ার্ড সদস্য এইচ এম আলমগীর হোসেন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফুলচাঁদ মোল্লা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আখতার। সুধী ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকাবাসীরা অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..