× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

মেহেরপুরের মুজিবনগরে স্থানীয় ব্র্যাক অফিস ও স্বর্ণালঙ্কারের দোকান সহ ২টি বাড়িতে ডাকাতি

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর:মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে স্থানীয় ব্র্যাক অফিস, স্বর্ণালঙ্কারের দোকান সহ ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার দিনগত মধ্য রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত হামলা চালিয়ে নগদ অর্ধলক্ষাধিক টাকা সহ ৭ ভরি সোনা লুটে নিয়ে যায়।

এসময় তাদের প্রতিরোধ করতে গেলে ডাকাত দলের অস্ত্রাঘাতে তাহাজ আলী (৩৫) নামের এক জন আহত হয়।
স্থানীয়রা জানান, রবিবার দিনগত মধ্য রাতে ১০ থেকে ১২জনের এক দল ডাকাত কেদারগঞ্জে স্থানীয় ব্র্যাক অফিস ও বাজারের মুক্তা জুয়েলার্সে হামলা চালিয়ে কিছু না পেয়ে কয়েকটি বোমার বিস্ফোরন ঘটায়।

পরে চলে যাওয়ার সময় বাজার পাড়ায় তাহাজ আলী ও ইউসুফ আলীর বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্ধলক্ষাধিক টাকা সহ ৭ ভরি সোনা লুটে নেয় তারা।

প্রতিরোধ করতে গেলে তাহাজ আলী নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে স্থানীয়রা তাহাজ আলীকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..