× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মেহেরপুরের বলিয়ারপুর পুলিশ ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে ক্যাম্পটি বহাল রাখার দাবীতে বিক্ষোভ করেছে গ্রামবাসী।

গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঐ ক্যাম্প সংগলœ বলিয়ারপুর, সোনাপুর, শিশিরপাড়া ও গহরপুরের দুই শতাধিক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা, চুয়াডাঙ্গা, দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রাম হচ্ছে বলিয়ারপুর। সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড সম্পন্ন করে প্রত্যন্ত এই গ্রামে সহজেই আশ্রয় নিতে পারত। এরই ফলশ্রুতিতে বলিয়ারপুর গ্রামে সন্ত্রাসী কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পেয়েছিল। সেই কর্মকান্ডের অংশ হিসাবে ১৯৯৯ সালের ১৫ এপ্রিল স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, সাবেক ইউপি সদস্য ও একজন পল্লী চিকিৎসককে একই দিনে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে গ্রামে বাসীর দাবির প্রেক্ষিতে বলিয়ারপুর একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। পুলিশ ক্যাম্পটি স্থাপনের পর ঐ এলাকার মানুষ শান্তিতে বসবাস করে আসছে। ক্যাম্পটি স্থায়ী করনের লক্ষে সরকারকে ৬৬ শতক জমি রেজিষ্ট্রি করে দেয় গ্রমবাসী। কিন্ত সম্প্রতি মেহেরপুর জেলা প্রশাসক পুলিশ ক্যাম্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীরা জানান, বলিয়ারপুর পুলিশ ক্যাম্পটি প্রত্যাহারের প্রতিবাদে সদর উপজেলার বলিয়ারপুর, সোনাপুর, শিশিরপাড়া ও গহরপুরের দুই শতাধিক গ্রামবাসী বিক্ষোভ সহকারে পুলিশ সুপার আনিছুর রহমানের কাছে ক্যাম্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করার দাবী জানান। পুলিশ সুপার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে তাদের দাবী জানানোর কথা জানান।

পরে বিক্ষুদ্ধরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করে তাদের দাবী সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসক পরিমল সিংহ-এর হাতে তুলে দেন। কর্মসূচিতে পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আনোয়ারুল ইসলাম, আ.লীগ নেতা ফজলুর রহমান, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি লিয়াকত সরকার, সদস্য আনারুল ইসলাম, শিক্ষক গোলাম কিবরিয়াসহ ঐ ৪ গ্রামের সাধারণ গ্রামবাসীরা অংশ গ্রহন করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, অতিদ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..