× Banner
সর্বশেষ
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে টেলিটকের ৩৬ জুলাই অফারে তরুণদের ব্যাপক সাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ

মেহেরপুরের দারিয়াপুরে বহিস্কৃত নেতাদের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বকুল নির্বাচন করার জের ধরে সাংবাদিক সম্মেলন করেছে বহিস্কৃত নেতাকর্মীরা।

গতকাল বুধবার বিকালে মুজিবনগর সরকারী কলেজ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম পাল, প্রচার সম্পাদক জাহিদ হাসান রাজিব, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তুফান, সদস্য রুহুল আমিন, কোষাধাক্ষ হাসান আল সবুজ পাল, সাংস্কৃতি সম্পাদক সাজ্জাদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্য তিনি বলেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৬৫ সদস্যর মধ্যে ৪৫ জন তৌফিকুল বারী বকুলকে সমর্থন করেন। কিন্তু জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অগ্রহণযোগ্য একজন ব্যাক্তিকে মনোনয়ন দিয়েছেন। এ ঘটনায় দলীয় নেকতাকর্মীদের সাথে সমন্বয় না করে তিনি বহিঃষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। যেটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরো বলেন, গাংনী পৌরসভা নির্বাচনে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আ.লীগের মনোনিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে নৌকা পরাজয় নিশ্চিত করেছেন। তাই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয় নি বলেও মনে করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..