× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেহেরপুরে ৮৮ প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৯-১২-১৭)ঃ  মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ল্যাপটপ বিতরণ করেন।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আপিলউদ্দীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..