× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

মেহেরপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৫- ১৭): মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে  তিন দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে ।

সোমবার বিকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক পরিমল সিংহ মেলার উদ্বোধন করেন । উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার স্টল পরিদর্শন করেন । এর আগে “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বহী কর্মকর্তা মঈনুল হাসান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খয়ের, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কজী আনিসুজ্জামান ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী মহিলা কলেজ-এর প্রভাষক আব্দুর রাজ্জাক, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান, সহকারী শিক্ষক সিরাজ উদ্দীন প্রমুখ । জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..